বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ শীর্ষ ১০-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘লিকুইড ট্রি’

ইনসাইডার্স ডেস্ক

9/16/20261 min read

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ দেশের ৫০টি নির্বাচিত উদ্ভাবনের মধ্যে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের ‘Liquid Tree’ প্রকল্প।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আমন্ত্রণে আয়োজিত জাতীয় পর্যায়ের এই আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের হয়ে প্রকল্পটি উপস্থাপন করেন দলের সদস্য বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রিফাত আহমেদ।

গবেষক দলটির নেতৃত্ব দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক গোলাম মঈনউদ্দীন এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ শা‌হেদুর রহমান। তাঁদের নেতৃত্ব, দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ‘Liquid Tree’ প্রকল্পটি জাতীয় পর্যায়ের এই উদ্ভাবনী আয়োজনে স্থান করে নেয়।

অভিজ্ঞতা সম্পর্কে রিফাত আহমেদ বলেন, “আমাদের Liquid Tree প্রকল্পটি দেশের ৫০টি নির্বাচিত উদ্ভাবনের মধ্যে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে—এটা আমাদের পুরো দলের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন শুধু আমাদের প্রকল্পের স্বীকৃতি নয়; এর পেছনে থাকা পুরো দলের পরিশ্রম, শিক্ষকদের দিকনির্দেশনা এবং আমাদের প্রতি তাঁদের আস্থারও প্রতিফলন।”

দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ৫০টি উদ্ভাবনের মধ্য থেকে শীর্ষ ১০-এ ‘Liquid Tree’-এর জায়গা করে নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Address

3721 Single Street
Quincy, MA 02169

Contacts

123-123-1234
info@email.com

Subscribe to our newsletter