টেকসই উদ্ভাবন ও পরিবেশবান্ধব ভাবনার এক অনন্য স্বীকৃতি পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ উদ্ভাবক। দ্য ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম (UIHP) জাবি সি১ (JU C1) প্রতিযোগিতার প্রি-সিড ফান্ড রাউন্ডে ‘গ্রিনপড’ (GreenPod) আইডিয়ার জন্য প্রথম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে টিম ‘ইকোনার্ডস’ (Team EcoNerds)। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাদের ৪০ হাজার টাকার প্রাইজ ফান্ড প্রদান করা হয়।
শুধু স্থানীয় পর্যায়ই নয়, প্রতিযোগিতার পরবর্তী ধাপেও নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে দলটি। সম্প্রতি তারা ন্যাশনাল ফিনালে-এর সিড গ্র্যান্ট রাউন্ডে নির্বাচিত হয়ে জিতেছে আরও ৮০ হাজার টাকার সিড গ্র্যান্ট।
টিমের এই অভাবনীয় অর্জন নিয়ে ইকোনার্ডসের পক্ষ থেকে জানানো হয়, উদ্ভাবনী এই আইডিয়া বাস্তবায়নের পথে এই ফান্ড ও স্বীকৃতি তাদের কাজের গতিকে বহুগুণ বাড়িয়ে দেবে। পরিবেশবান্ধব ও যুগোপযোগী সমাধান নিয়ে কাজ করার ক্ষেত্রে এই সাফল্য তাদের পুরো টিমকে আরও বড় পরিসরে কাজ করতে অনুপ্রাণিত করবে।
তরুণ এই উদ্যোক্তা ও গবেষকদের এমন অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ পুরো দেশের উদ্ভাবন অঙ্গনকে সমৃদ্ধ করছে।