দ্য ক্যাম্পাস ইনসাইডার্সক্যাম্পাস থেকে ক্যাম্পাসে
•সর্বশেষ
কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•১ লাখ ১০ হাজার টাকার সিড ফান্ডিং পেলো জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগেরশিক্ষার্থীদের উদ্যোগ-LandCraft•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•১ লাখ ১০ হাজার টাকার সিড ফান্ডিং পেলো জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগেরশিক্ষার্থীদের উদ্যোগ-LandCraft•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•১ লাখ ১০ হাজার টাকার সিড ফান্ডিং পেলো জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগেরশিক্ষার্থীদের উদ্যোগ-LandCraft•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•১ লাখ ১০ হাজার টাকার সিড ফান্ডিং পেলো জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগেরশিক্ষার্থীদের উদ্যোগ-LandCraft•

অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত

জুলাই অভ্যুত্থানের সময় নিজ কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে দেশজুড়ে আলোচিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা এবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের বিধান অনুযায়ী আগামী ৫ বছরের জন্য তাঁকে এই সাংবিধানিক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত
সরকারি কর্ম কমিশন ও অধ্যাপক শামীমা সুলতানা · ছবি: কোলাজ by দ্য ক্যাম্পাস ইনসাইডার্স

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় নিজ কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে দেশজুড়ে আলোচনায় আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা এবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ড. শামীমা সুলতানাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে পিএসসির সদস্য পদে সানুগ্রহ নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণের তারিখ হতে ৫ বছর বা তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এর মধ্যে যা আগে ঘটে, সেই কাল পর্যন্ত এই পদে বহাল থাকবেন।

এর আগে ২০২৪ সালের ১ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে নিজের কার্যালয় থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে নিয়েছিলেন অধ্যাপক শামীমা সুলতানা। ওই সময় তাঁর কক্ষের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক প্রশংসার পাশাপাশি তৎকালীন প্রশাসনের তোপের মুখে পড়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিলেও ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তা বাতিল করা হয়। সংকটকালে শিক্ষার্থীদের ওয়াই-ফাই সুবিধা দেওয়া এবং নিজ কক্ষে আশ্রয় দেওয়াসহ রাজপথে সক্রিয় ছিলেন এই শিক্ষক। সাহসিকতা ও নৈতিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা এই শিক্ষক এখন সরকারি কর্ম কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব নিলেন।