দ্য ক্যাম্পাস ইনসাইডার্সক্যাম্পাস থেকে ক্যাম্পাসে
•সর্বশেষ
কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•১ লাখ ১০ হাজার টাকার সিড ফান্ডিং পেলো জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগেরশিক্ষার্থীদের উদ্যোগ-LandCraft•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•১ লাখ ১০ হাজার টাকার সিড ফান্ডিং পেলো জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগেরশিক্ষার্থীদের উদ্যোগ-LandCraft•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•১ লাখ ১০ হাজার টাকার সিড ফান্ডিং পেলো জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগেরশিক্ষার্থীদের উদ্যোগ-LandCraft•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•১ লাখ ১০ হাজার টাকার সিড ফান্ডিং পেলো জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগেরশিক্ষার্থীদের উদ্যোগ-LandCraft•

ঝুঁকিপূর্ণ ভবন ও শ্রেণিকক্ষ সংকট: জাবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ভবনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে ফাটল ও কম্পনজনিত ঝুঁকিসহ তীব্র শ্রেণিকক্ষ সংকটের নিরসনে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। চলতি ২০২৬ সালের মধ্যেই মাস্টারপ্ল্যানে বর্তমান অবস্থানে ন্যায্য জমি নির্ধারণ করে অনুষদের পূর্ণাঙ্গ আধুনিক ভবনের দৃশ্যমান নির্মাণকাজ শুরু করার জোর দাবি জানিয়েছেন তারা।

ঝুঁকিপূর্ণ ভবন ও শ্রেণিকক্ষ সংকট: জাবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ভবনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি
উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন শিক্ষার্থীরা · ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য পূর্ণাঙ্গ ও আধুনিক নতুন ভবন নির্মাণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন অনুষদটির সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) অনুষদের আওতাধীন চারটি বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং ম্যানেজমেন্ট স্টাডিজ—এই চারটি বিভাগে নিয়মিত স্নাতক, স্নাতকোত্তর ও ইএমবিএ (EMBA) প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থীর পদচারণায় মুখর এই পুরনো ভবনটিতে বর্তমানে বিভিন্ন স্থানে দৃশ্যমান ফাটল দেখা দিয়েছে এবং প্রায়ই ঝাঁকুনি ও কম্পন অনুভূত হচ্ছে। এর ফলে ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

এতে আরও বলা হয়, ঝুঁকিপূর্ণ কাঠামোর পাশাপাশি অনুষদটিতে তীব্র শ্রেণিকক্ষ, কমন রুম ও লাইব্রেরি সংকট রয়েছে। পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে নিয়মিত একাডেমিক ক্লাস পরিচালনায় ব্যাঘাত ঘটছে এবং প্রায়ই ক্লাস বাতিল কিংবা সময়সূচি পরিবর্তন করতে হচ্ছে। অতীতে একাধিকবার নতুন ভবনের জন্য আবেদন ও স্মারকলিপি দেওয়া হলেও কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা স্পষ্ট করে জানান, এই অনিরাপদ পরিস্থিতিতে ভবিষ্যতে কোনো প্রতিকূল পরিস্থিতি বা দুর্ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

শিক্ষার্থীদের দাবি—চলতি ২০২৬ সালের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানে ব্যবসায় শিক্ষা অনুষদের বর্তমান অবস্থানেই ন্যায্য জমি নির্ধারণ করে দৃশ্যমানরূপে নতুন অনুষদ ভবন নির্মাণের কাজ শুরু করতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।