দ্য ক্যাম্পাস ইনসাইডার্সক্যাম্পাস থেকে ক্যাম্পাসে
•সর্বশেষ
কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•১ লাখ ১০ হাজার টাকার সিড ফান্ডিং পেলো জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগেরশিক্ষার্থীদের উদ্যোগ-LandCraft•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•১ লাখ ১০ হাজার টাকার সিড ফান্ডিং পেলো জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগেরশিক্ষার্থীদের উদ্যোগ-LandCraft•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•১ লাখ ১০ হাজার টাকার সিড ফান্ডিং পেলো জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগেরশিক্ষার্থীদের উদ্যোগ-LandCraft•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•১ লাখ ১০ হাজার টাকার সিড ফান্ডিং পেলো জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগেরশিক্ষার্থীদের উদ্যোগ-LandCraft•

আন্তঃবিশ্ববিদ্যালয় পলিসি মেকিং প্রতিযোগিতায় ২য় রানার্সআপ জাবির শেহেবা তাহরীম

বিউপি ডেভেলপমেন্ট লিডার্স ক্লাব আয়োজিত জাতীয় পর্যায়ের ডেভেলপমেন্ট ইকোনমিক্স পলিসি মেকিং প্রতিযোগিতায় দেশের প্রায় ২০০টি দলকে পেছনে ফেলে ২য় রানার্সআপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল ‘সিসিমপুর’। তিনটি ধাপে কঠোর নীতি বিতর্ক ও প্রস্তাবনা লড়াই শেষে জাবির অর্থনীতি বিভাগের (৫৩তম আবর্তন) শিক্ষার্থী শেহেবা তাহরীম আমিনের দল এই সাফল্য অর্জন করে।

আন্তঃবিশ্ববিদ্যালয় পলিসি মেকিং প্রতিযোগিতায় ২য় রানার্সআপ জাবির শেহেবা তাহরীম
শেহেবা তাহরীম আমিন · ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিউপি) ডেভেলপমেন্ট লিডার্স ক্লাব আয়োজিত জাতীয় পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট ইকোনমিক্স পলিসি মেকিং প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দল ‘সিসিমপুর’। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে আসা প্রায় ২০০টি দল এবং ৮০০-রও বেশি প্রতিভাবান শিক্ষার্থীর তীব্র প্রতিযোগিতা ছাপিয়ে এই ট্রফি অর্জন করে দলটি।

বিজয়ী ‘সিসিমপুর’ দলের প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী শেহেবা তাহরীম আমিন। জাতীয় পর্যায়ের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে জাবিয়ানদের এই ধারাবাহিক পারফরম্যান্স তরুণ শিক্ষার্থীদের পলিসি মেকিং ও অর্থনীতিবিষয়ক গবেষণায় নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।

প্রতিযোগিতার ফরম্যাট সম্পর্কে জানা যায়, পুরো আয়োজনটি বেশ কয়েকটি কঠিন ও প্রতিযোগিতাপূর্ণ ধাপে সম্পন্ন হয়। চূড়ান্ত বিজয়ী হতে সিসিমপুর দলকে মোট ৩টি ধাপে কঠোর লড়াই পার করতে হয়েছে। যেখানে ছিল সুনির্দিষ্ট উন্নয়নমূলক অর্থনৈতিক সমস্যার ওপর নীতি বিতর্ক (Policy Debate) এবং বাস্তবভিত্তিক সমাধান উপস্থাপন ও নীতি প্রস্তাবনা (Policy Pitching)। বিচারকমণ্ডলীর কঠিন প্রশ্নবাণ ও কাঠামোগত বিশ্লেষণের প্রতিটি ধাপে জাবির দলটি তাদের চমৎকার যুক্তি, তাত্ত্বিক জ্ঞান ও প্রায়োগিক দক্ষতার স্বাক্ষর রাখে।

বাস্তব জীবনের পলিসি মেকিং শেখার গুরুত্ব এবং এই অর্জনের অনুভূতি ব্যক্ত করে শেহেবা তাহরীম আমিন বলেন,

“একজন ইকোনোমিক্সের স্টুডেন্ট হিসেবে পলিসি-মেকিং কম্পিটিশন আমার অন্যতম পছন্দের একটা স্পোর্ট। থিওরির বাইরে গিয়ে বাস্তবে পলিসি কীভাবে কাজ করে সেটা একদম কাছ থেকে এক্সপ্লোর করার জন্য সবাইকে এতে অংশ নেওয়ার অনুরোধ করব।”

শ্রেণিকক্ষের পাঠ্যপুস্তকের তত্ত্বকে মাঠপর্যায়ের অর্থনীতি ও নীতি প্রণয়নে কীভাবে প্রয়োগ করা যায়, তা সরাসরি অনুধাবন করার অন্যতম সেরা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে এই প্রতিযোগিতা। জাতীয় মঞ্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করায় বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।