দ্য ক্যাম্পাস ইনসাইডার্সক্যাম্পাস থেকে ক্যাম্পাসে
•সর্বশেষ
জাবির নতুন প্রক্টর ড. মো. আব্দুল হালিম•একসঙ্গে স্বর্ণপদক জয়, সাফল্যের গল্প অনুজ ও সুমিত্রার•ঢাবিতে ভর্তি: আবেদন থেকে পরীক্ষা—যা জানা প্রয়োজন•রাবি, চবিতে শিক্ষকতা দিয়ে শুরু, এবার হলেন জাবি উপাচার্য•জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়তে নতুন উদ্যোগ•নামের মতোই কিরণ ছড়াচ্ছেন জাকসুর ক্রীড়া সম্পাদক কিরণ•জাবির নতুন প্রক্টর ড. মো. আব্দুল হালিম•একসঙ্গে স্বর্ণপদক জয়, সাফল্যের গল্প অনুজ ও সুমিত্রার•ঢাবিতে ভর্তি: আবেদন থেকে পরীক্ষা—যা জানা প্রয়োজন•রাবি, চবিতে শিক্ষকতা দিয়ে শুরু, এবার হলেন জাবি উপাচার্য•জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়তে নতুন উদ্যোগ•নামের মতোই কিরণ ছড়াচ্ছেন জাকসুর ক্রীড়া সম্পাদক কিরণ•জাবির নতুন প্রক্টর ড. মো. আব্দুল হালিম•একসঙ্গে স্বর্ণপদক জয়, সাফল্যের গল্প অনুজ ও সুমিত্রার•ঢাবিতে ভর্তি: আবেদন থেকে পরীক্ষা—যা জানা প্রয়োজন•রাবি, চবিতে শিক্ষকতা দিয়ে শুরু, এবার হলেন জাবি উপাচার্য•জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়তে নতুন উদ্যোগ•নামের মতোই কিরণ ছড়াচ্ছেন জাকসুর ক্রীড়া সম্পাদক কিরণ•জাবির নতুন প্রক্টর ড. মো. আব্দুল হালিম•একসঙ্গে স্বর্ণপদক জয়, সাফল্যের গল্প অনুজ ও সুমিত্রার•ঢাবিতে ভর্তি: আবেদন থেকে পরীক্ষা—যা জানা প্রয়োজন•রাবি, চবিতে শিক্ষকতা দিয়ে শুরু, এবার হলেন জাবি উপাচার্য•জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়তে নতুন উদ্যোগ•নামের মতোই কিরণ ছড়াচ্ছেন জাকসুর ক্রীড়া সম্পাদক কিরণ•

একসঙ্গে স্বর্ণপদক জয়, সাফল্যের গল্প অনুজ ও সুমিত্রার

একসঙ্গে স্বর্ণপদক জয়, সাফল্যের গল্প অনুজ ও সুমিত্রার
অনুজ ও সুমিত্রা · ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫ ব্যাচের দুই শিক্ষার্থী অনুজ ভৌমিক পিয়াস ও সুমিত্রা দে। বিশ্ববিদ্যালয়জীবনে দুজনেই পেয়েছেন স্বর্ণপদকসহ একাধিক সম্মাননা। পড়াশোনা শেষে পেশাগত জীবনেও সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন তারা।

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী অনুজ ভৌমিক পিয়াস ২০২১ সালের স্বর্ণপদক ও ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেন। সম্প্রতি ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।

অন্যদিকে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৫ ব্যাচের (কন্টিনিউ ৪৬) শিক্ষার্থী সুমিত্রা দে ২০২২ সালের স্বর্ণপদক অর্জনের পাশাপাশি ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়জীবনে দুজনের একাডেমিক অর্জনের পাশাপাশি কর্মজীবনেও এমন সাফল্য ক্যাম্পাসের পরিচিতজনদের মধ্যে তৈরি করেছে আনন্দ ও গর্বের অনুভূতি। স্বর্ণপদক ও বিভিন্ন একাডেমিক সম্মাননা অর্জনের পর নিজ নিজ ক্ষেত্রে তাদের এই অগ্রযাত্রা যেন সাফল্যের গল্পটিকে আরও পূর্ণতা দিয়েছে।