দ্য ক্যাম্পাস ইনসাইডার্সক্যাম্পাস থেকে ক্যাম্পাসে
•সর্বশেষ
জাবিতে অনুষ্ঠিত হলো ‘১২তম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২৬’•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•জাবিতে অনুষ্ঠিত হলো ‘১২তম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২৬’•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•জাবিতে অনুষ্ঠিত হলো ‘১২তম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২৬’•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•জাবিতে অনুষ্ঠিত হলো ‘১২তম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২৬’•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•

জাবির নতুন প্রক্টর ড. মো. আব্দুল হালিম

জাবির নতুন প্রক্টর ড. মো. আব্দুল হালিম
ড. মোঃ আব্দুল হালিম · ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, সদ্য সাবেক প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনের ব্যক্তিগত অনুরোধের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রক্টরের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে ১ অক্টোবর অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে সাময়িকভাবে প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে এ পদের যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিদায়ী ও নবনিযুক্ত প্রক্টরকে যথাসময়ে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট রেজিস্ট্রারের দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।