দ্য ক্যাম্পাস ইনসাইডার্সক্যাম্পাস থেকে ক্যাম্পাসে
•সর্বশেষ
জাবিতে অনুষ্ঠিত হলো ‘১২তম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২৬’•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•জাবিতে অনুষ্ঠিত হলো ‘১২তম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২৬’•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•জাবিতে অনুষ্ঠিত হলো ‘১২তম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২৬’•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•জাবিতে অনুষ্ঠিত হলো ‘১২তম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২৬’•কিউএস এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭: দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শীর্ষ দশে আরও যারা•জাতিসংঘের ‘কপ-৩১’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন জাবির নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মামুনুর রেজা•অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে আলোচনায় আসা জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য নিযুক্ত•ক্যাম্পাসে অতিথি পাখির অভয়ারণ্য নিশ্চিতে কড়াকড়ি জাবি প্রশাসনের: বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা•

জাবিতে অনুষ্ঠিত হলো ‘১২তম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২৬’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে '১২তম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২৬'। দিনব্যাপী এই আয়োজনে সমাজবিজ্ঞান অনুষদে অলিম্পিয়াড পরীক্ষা ও রুবিকস কিউব প্রতিযোগিতা শেষে জহির রায়হান অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ করা হয়। জাবি প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিমসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজনের ৭টি ক্যাটাগরিতে মোট ৩১ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জাবিতে অনুষ্ঠিত হলো ‘১২তম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২৬’
আয়োজকদের সাথে প্রতিযোগিতার বিজয়ীরা · ছবি: ফাবলিহা ফেরদৌস অহনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (JUSC)-এর উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘১২তম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২৬’। গত ৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জাবির সমাজবিজ্ঞান অনুষদে দুই শিফটে অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে দুটি বিভাগে রুবিকস কিউব প্রতিযোগিতাও সম্পন্ন হয়।

অলিম্পিয়াড চলাকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক, অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী এবং ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

পরবর্তীতে একই দিন বিকেল ৩টায় জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার রুমে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম, অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী, প্রভাষক সিয়াম আহমদ, ক্লাবের সাবেক সভাপতি তারেক মাহমুদ এবং সাবেক সাধারণ সম্পাদক মুসা।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গণিতের প্রতি আগ্রহ তৈরি ও সৃজনশীল চিন্তার বিকাশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, শিক্ষার্থীদের মন থেকে গণিতভীতি দূর করা এবং তাদের আগ্রহ বাড়াতে সায়েন্স ক্লাবের এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ও প্রশংসনীয়।

অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বাস্তব পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং ভবিষ্যৎ জীবনের জন্য নিজেদের প্রস্তুত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক্লাবের উদ্দেশ্য তুলে ধরে জেইউএসসি সভাপতি তারেক আহমেদ বলেন, “আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মাঝে গণিতের প্রতি ভালোবাসা এবং মুক্ত চিন্তার প্রসার ঘটানো।”

দিনব্যাপী এই আয়োজনে মোট ৭টি ক্যাটাগরিতে সেরা বিজয়ীদের মাঝে ৩১টি পুরস্কার প্রদান করা হয়। সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর মাজহারের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।