দ্য ক্যাম্পাস ইনসাইডার্সক্যাম্পাস থেকে ক্যাম্পাসে
•সর্বশেষ
৬০০+ রানার নিয়ে জাকসুর ক্রীড়া সম্পাদক কিরণের উদ্যোগে ‘জাকসু রান ২০২৬: ফেয়ারওয়েল অ্যান্ড দ্য মাইলস্টোনস’ অনুষ্ঠিত•সুতার মিলের ‘ল্যাব বয়’ থেকে বিসিএস ক্যাডার: হার না মানা জাবিয়ান এরশাদ আলীর গল্প•জাবির নতুন প্রক্টর ড. মো. আব্দুল হালিম•একসঙ্গে স্বর্ণপদক জয়, সাফল্যের গল্প অনুজ ও সুমিত্রার•ঢাবিতে ভর্তি: আবেদন থেকে পরীক্ষা—যা জানা প্রয়োজন•৬০০+ রানার নিয়ে জাকসুর ক্রীড়া সম্পাদক কিরণের উদ্যোগে ‘জাকসু রান ২০২৬: ফেয়ারওয়েল অ্যান্ড দ্য মাইলস্টোনস’ অনুষ্ঠিত•সুতার মিলের ‘ল্যাব বয়’ থেকে বিসিএস ক্যাডার: হার না মানা জাবিয়ান এরশাদ আলীর গল্প•জাবির নতুন প্রক্টর ড. মো. আব্দুল হালিম•একসঙ্গে স্বর্ণপদক জয়, সাফল্যের গল্প অনুজ ও সুমিত্রার•ঢাবিতে ভর্তি: আবেদন থেকে পরীক্ষা—যা জানা প্রয়োজন•৬০০+ রানার নিয়ে জাকসুর ক্রীড়া সম্পাদক কিরণের উদ্যোগে ‘জাকসু রান ২০২৬: ফেয়ারওয়েল অ্যান্ড দ্য মাইলস্টোনস’ অনুষ্ঠিত•সুতার মিলের ‘ল্যাব বয়’ থেকে বিসিএস ক্যাডার: হার না মানা জাবিয়ান এরশাদ আলীর গল্প•জাবির নতুন প্রক্টর ড. মো. আব্দুল হালিম•একসঙ্গে স্বর্ণপদক জয়, সাফল্যের গল্প অনুজ ও সুমিত্রার•ঢাবিতে ভর্তি: আবেদন থেকে পরীক্ষা—যা জানা প্রয়োজন•৬০০+ রানার নিয়ে জাকসুর ক্রীড়া সম্পাদক কিরণের উদ্যোগে ‘জাকসু রান ২০২৬: ফেয়ারওয়েল অ্যান্ড দ্য মাইলস্টোনস’ অনুষ্ঠিত•সুতার মিলের ‘ল্যাব বয়’ থেকে বিসিএস ক্যাডার: হার না মানা জাবিয়ান এরশাদ আলীর গল্প•জাবির নতুন প্রক্টর ড. মো. আব্দুল হালিম•একসঙ্গে স্বর্ণপদক জয়, সাফল্যের গল্প অনুজ ও সুমিত্রার•ঢাবিতে ভর্তি: আবেদন থেকে পরীক্ষা—যা জানা প্রয়োজন•

৬০০+ রানার নিয়ে জাকসুর ক্রীড়া সম্পাদক কিরণের উদ্যোগে ‘জাকসু রান ২০২৬: ফেয়ারওয়েল অ্যান্ড দ্য মাইলস্টোনস’ অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ক্রীড়া সম্পাদক কিরণের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘জাকসু রান ২০২৬: ফেয়ারওয়েল অ্যান্ড দ্য মাইলস্টোনস’

৬০০+ রানার নিয়ে জাকসুর ক্রীড়া সম্পাদক কিরণের উদ্যোগে ‘জাকসু রান ২০২৬: ফেয়ারওয়েল অ্যান্ড দ্য মাইলস্টোনস’ অনুষ্ঠিত
স্টার্টিং পয়েন্টে রানাররা · ছবি: নাফিসা তাসনিম শুচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ক্রীড়া সম্পাদক কিরণের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘জাকসু রান ২০২৬: ফেয়ারওয়েল অ্যান্ড দ্য মাইলস্টোনস’। আজ শুক্রবার (২ অক্টোবর) ভোর ৫টায় বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে শুরু হওয়া এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও দৌড়প্রেমী মিলিয়ে ছয় শতাধিক রানার অংশ নেন।

সুস্থ সংস্কৃতির বিকাশ ও তারুণ্যের উদ্দীপনাকে ছড়িয়ে দিতে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতাটি মূলত ১০ কিলোমিটার মিনি ম্যারাথন এবং ৫ কিলোমিটার রান—এই দুটি ক্যাটাগরিতে বিভক্ত ছিল। ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ ও সংলগ্ন এলাকায় রানারদের পদচারণায় এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য ছিল কঠোর শৃঙ্খলা ও চমৎকার সব সুযোগ-সুবিধা। নির্ধারিত রুটে একাধিক হাইড্রেশন স্টেশন, জরুরি মেডিকেল ও ফার্স্ট এইড টিম এবং আধুনিক ট্র্যাকিং সিস্টেম নিশ্চিত করা হয়। ঢাকা থেকে আগত রানারদের যাতায়াত সহজ করতে উত্তরা, গুলশান ও বঙ্গবাজার রুট থেকে বিশেষ শাটল বাসেরও ব্যবস্থা ছিল।

প্রতিযোগিতায় নির্ধারিত কাট-অফ সময়ের (৫ কিমিতে ৯০ মিনিট এবং ১০ কিমিতে ১২০ মিনিট) মধ্যে সফলভাবে দৌড় সম্পন্ন করা ফিনিশারদের পদক (মেডেল), সনদপত্র, জার্সি ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতা শেষে ১০ কিমি ক্যাটাগরিতে শীর্ষ তিন নারী ও পুরুষ রানার এবং ৫ কিমি ক্যাটাগরিতে শীর্ষ তিন নারী বিজয়ীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা।

আয়োজন প্রসঙ্গে জাকসুর ক্রীড়া সম্পাদক কিরণ জানান, ক্যাম্পাসে ক্রীড়া উদ্দীপনা জাগিয়ে তুলতে এবং সুস্থ জীবনধারার বার্তা ছড়িয়ে দিতেই তাদের এই প্রচেষ্টা। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শৃঙ্খলাই পুরো আয়োজনকে স্মরণীয় মাইলফলকে রূপ দিয়েছে। সমাপনী পর্বে উপস্থিত রানাররাও এমন সুশৃঙ্খল ও সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।